• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কলাপাড়ায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি    ১৭ নভেম্বর ২০২৫, ১০:১৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়েছে মোসা. মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধূকে। 

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুকুল বেগম স্থানীয় জামে মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী। তার ২০ বছর বয়সী এক ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে খাবার শেষে হাবিবুর রহমান নামাজ পড়াতে মসজিদে যান। সেই সময় স্ত্রী মুকুল বেগম ঘরেই ছিলেন। সন্ধ্যার পর এক প্রতিবেশী নারী তাদের ঘরে গিয়ে গৃহবধূর গলাকাটা মরদেহ দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এমসি কলেজ ছাত্রবাসে গণধষর্ণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত
খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান মনিরুজ্জামান
শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বাস। ছবি: ভিওডি বাংলা
রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ