• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এইচএসসি ফল পুননিরীক্ষণ:

কুমিল্লা বোর্ডে খাতা চ্যালেঞ্জে পাস ১০৮,  জিপিএ-৫ পেয়েছে ২৩

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ০৩:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল পুননিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডে বড় ধরনের পরিবর্তন এসেছে। খাতা চ্যালেঞ্জের পর অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ১০৮ জন, আর জিপিএ-৫ বেড়েছে ২৩টি।

রোববার (১৬ নভেম্বর) কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকাল ১০টায় পুননিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুননিরীক্ষণের আবেদন করেছে ২৭ হাজার ১৮১ জন পরীক্ষার্থী। ৯৪ হাজার ৬৫টি উত্তরপত্র পুননিরীক্ষণের আবেদন পড়ে এবার। এর মধ্যে ২ হাজার ৫৮০টি উত্তরপত্র পরিবর্তন হয়।
 
এবার খাতা চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস করেছেন ১০৮ জন পরীক্ষার্থী। গ্রেড পরিবর্তন ৫৮৭ জনের, নম্বর বেড়েছে ২ হাজার ২১৩ জনের।

বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল ১ লাখ ১ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯৯ হাজার ৫৭৬ জন। বহিষ্কার হয় ৬৬ জন। ১৬ অক্টোবর ফল ঘোষণার দিন জানানো হয়, এ বছর পাস করেছে ৪৮ হাজার ৬৫৭ জন। বোর্ডের মোট পাসের হার ৪৮ দশমিক ৮৬। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭০৭ জন। এর মধ্যে মেয়ে ১ হাজার ৭৪৯ জন, ছেলে ৯৫৮ জন।
 
২০২৪ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭১ দশমিক ১৫। গত বছর জিপিএ৫ পেয়েছিল ৭ হাজার ৯২২ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এসব ফলাফল পরিবর্তন করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লম্বা ছুটি শেষে আজ থেকে ক্লাস শুরু
লম্বা ছুটি শেষে আজ থেকে ক্লাস শুরু
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল
শনিবারেও খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
শনিবারেও খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়