• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অনলাইনে ‘শাটডাউন’ ঘোষণা, যানচলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ০১:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে ঢাকায় দুই দিনের ‘শাটডাউন’ ঘোষণা করেছে। দুই দিনের কমপ্লিট ‘শাটডাউন’ কর্মসূচির প্রথম দিন আজ। কিন্তু এর কোনো প্রভাব পড়েনি ঢাকা শহরে। জনগণের নেই ভ্রুক্ষেপ। ‌সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলের দিকে ছুটছেন নগরবাসী।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর কাওরানবাজার, ফার্মগেট, বিজয় সরণি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। গণপরিবহনের সংখ্যাও স্বাভাবিক।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্নস্থানে পুলিশি তৎপরতা চলমান রয়েছে। 

সাধারণ মানুষ বলছে, ঢাকায় ‘শাটডাউন’ চলছে এমন বিষয়ে তাদের নজরে আসেনি। সবি ফাঁকা আওয়াজ, আর অনলাইনেই সীমাবদ্ধ।

এদিকে নগরকে নিরাপদ রাখায় আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অফিস ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন ছিলো ১৩ নভেম্বর।

সেদিনটিতে ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় আগামী সোমবার (১৭ নভেম্বর) ঘোষিত হবে। এর আগে রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক