• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রাজধানীর নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ১১:১৫ এ.এম.
পথচারী আবদুল বাসির - ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় আবদুল বাসির (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত আবদুল বাসির জানান, প্রতিদিনের মতো হেঁটে বাংলামোটরের অফিসে যাওয়ার পথে ওয়াক্ফ ভবনের সামনে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে তিনি আহত হন। তার ধারণা, পাশের উড়ালসড়ক থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।

এর আগের দিন শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হাতিরঝিলের মধুবাগ সেতুতে ককটেল বিস্ফোরণে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পুলিশ গেলেও কাউকে আটক করা যায়নি বলে জানান হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই ফুয়াদ আহমেদ।

এদিন রাত ৮টা ২০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ভবনের সামনের সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলেন, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এ ছাড়া শনিবার রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিমানবন্দর থানার এসআই মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ