• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজীপুরে চলন্ত বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি    ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পি.এম.
গাজীপুরে একটি চলন্ত বাসে আগুন। সংগৃহীত ছবি

গাজীপুরে চলন্ত একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনায় গাড়িটি প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানার হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেন। তবে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী বাবুল হোসেন বলেন, “আমিসহ ১০–১২ জন বাসটির পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি ইঞ্জিনে আগুন ধরে গেছে। ভেতরে থাকা প্রায় ১০ জন যাত্রী দ্রুত নেমে আসেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। তবে বাসের চালক ও হেলপারকে তখন পাওয়া যায়নি।”

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “বাসটি গাজীপুর থেকে ঢাকায় যাচ্ছিল। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে বাসের বড় অংশ পুড়ে যায়।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শ্রমিক দিবসে সিএনজি মালিক ও শ্রমিক সমিতির র‌্যালি
ভাঙ্গুড়ায় শ্রমিক দিবসে সিএনজি মালিক ও শ্রমিক সমিতির র‌্যালি
গৌরীপুরে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরীপুরে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়া উপজেলায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড
ভাঙ্গুড়া উপজেলায় এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড