• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

চলন্ত মাঝরাস্তায় বরের গাড়ি আটকে দিলেন প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ নভেম্বর ২০২৫, ০৬:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

দীর্ঘ দিনের ভালোবাসার মানুষ অন্য কারও জীবনসঙ্গী হতে যাচ্ছেন এ দৃশ্য মানতে পারেননি এক তরুণী। তাই এক অদ্ভুত কাণ্ড ঘটালেন।  চলন্ত গাড়ির মাঝরাস্তায় দাঁড়িয়ে থামিয়ে দিলেন সাবেক প্রেমিকের বিয়ের শোভাযাত্রার। আর সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভাইরাল ঘটনাটি ঘটেছে ভারতে। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় গাড়ির সারি এগিয়ে চলছে। এক পাশে বিয়ের সাজে সজ্জিত একটি গাড়ি দাঁড়িয়ে আছে। আর সেই গাড়ির একদম সামনে শালোয়ার-কামিজ পরিহিত এক তরুণী দাঁড়িয়ে আছেন।  কোনোভাবেই গাড়িটিকে যেতে দিচ্ছেন না তিনি।

গাড়িটি একটু সামান্য এগোলে তিনি আবার সামনে গিয়ে দাঁড়াচ্ছেন। এভাবে চলতে থাকে বেশ কিছুক্ষণ গাড়ির পথ আটকে রাখার দৃশ্য। ভিডিওতে দাবি করা হয়েছে, গাড়ির ভেতরে থাকা বরই ওই তরুণীর সাবেক প্রেমিক। তার বিয়ে হচ্ছে জেনে মানসিকভাবে ভেঙে পড়েন মেয়েটি। আর সেই আঘাত থেকেই তিনি রাস্তার মাঝখানে এসে বরের গাড়ি আটকে দেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ সহানুভূতি প্রকাশ করেছেন তরুণীর প্রতি, আবার কেউ সমালোচনা করেছেন এ ধরনের আচরণের।
 
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে।
 
আরটিভি/এসকে
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!