• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

টাঙ্গাইল-১ বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৫ নভেম্বর ২০২৫, ০৩:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে আরেক মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যডভোকেট মোহাম্মদ আলীর অনুসারীরা।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল শেষে মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন তিন সড়ক মোহনার আনারস চত্বরে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে কয়েকটি জেলার যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকা পড়ে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। 

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন কনা হয়েছিল । তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীর বিক্ষোভ মিছিল নিয়ে জমায়েত হতে থাকে। পরে বড় মিছিল শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের আনারস চত্বরে এসে অবস্থান নেয়।

এসময় তারা বিএনপির টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের ঘোষিত প্রাথমিক মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার দাবি জানায়।

সমাবেশে মোহাম্মদ আলী সমর্থকদের সমন্বয়ক সাবেক বিএনপি নেতা আনোয়ার হোসেন, যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মান্নান, আব্দুল লতিফ পান্না, মনি সরকার বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর ও ধনবাড়ি উপজেলা বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থক।

বক্তাগণ দাবি করেন, গত ১৭ বছরে মোহাম্মদ আলী অন্তত ১৭টি মামলার আসামি হয়েছেন। তিনবার জেলে গিয়েছেন। দলের জন্য তিনি নিবেদিত এবং এলাকার সন্তান হিসেবে তিনি জনপ্রিয়তার শীর্ষে। তবুও তাকে মনোনয়ন দেওয়া হয়নি। যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি বিগত দিনে মাঠে ছিলেন না। তাকে মনোনয়ন দিয়ে এ আসনকে মূলত হারানোর আয়োজন করা হয়েছে। 

তারা দাবি করেন, আসনটি পেতে হলে এই মনোনয়ন বাতিল করে পুনরায় অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ধানের শীষের মনোনয়ন দিতে হবে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দলের প্রতি দীর্ঘদিনের নিবেদিত প্রাণ ও ত্যাগী নেতা হয়েও অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মূল্যায়ন করা হয়নি।মনোনয়ন নিয়ে "অবিচার" করা হয়েছে। 

এই অবিচারের বিরুদ্ধে তারা শান্তিপূর্ণ বিক্ষোভে নেমেছেন। তাদের দাবি, প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য, জিয়া ফাউন্ডেশনের পরিচালক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী কে ধানের শীষের দলীয় মনোনয়ন দেয়া হোক।

উল্লেখ্য, এই আসনে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির অপর নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন পেয়েছেন দলের মনোনয়ন। তিনি মূলত টাঙ্গাইল-২ আসনের ভুয়াপুর উপজেলার স্থায়ী বাসিন্দা। বিখ্যাত আফাজ ফকির পরিবারের সদস্য। ১৯৯৬ সালে ওই আসন থেকে তিনি স্বতন্ত্র নির্বাচন করে বিপুল ভোটে হেরেছেন।

গত ২০০১ সালের জাতীয় নির্বাচনে টাঙ্গাইল ১ আসন থেকে নির্বাচন করে মধুপুরের বিএনপির সাথে তিনি যুক্ত হন। সেই থেকে একাধিকবার এই আসনে ধানের শীষে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বীতা করে জয়ী হতে পারেননি ফকির মাহবুব আনাম স্বপন। এবার তিনি তৃতীয় বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার