• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

সামর্থ্য থাকলে শিক্ষকদেরকে মাথার তাজ বানিয়ে রাখতাম: নুর

নিজস্ব প্রতিবেদক    ১৪ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পি.এম.
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। চবি-ভিওডি বাংলা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আমার যদি সামর্থ্য থাকতো, তাহলে শিক্ষকদেরকে আমি ব্যক্তিগতভাবে মাথার তাজ বানিয়ে রাখতাম।’

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে তিনি এ কথা বলেন। 

নুর বলেন, ‘যেহেতু সরকারের এখন শেষ সময়, সে অনুযায়ী আমরা আশা করি বেতন কাঠামোর একটা যৌক্তিক সমাধান নবম পে-স্কেল নিয়ে দীর্ঘদিন আলাপ-আলোচনা হচ্ছে, এই সরকার যেন এটার সমাধান দিয়ে যায়। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার আগে সরকার যাতে শিক্ষকদের দাবিদাওয়া মেনে নেয়।’  

তিনি বলেন, ‘এই রাষ্ট্রকে ঠিক করতে হলে আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে ঠিক করা উচিত। বেতন কাঠামোর দিক থেকে বৈষম্য দূর করতে হবে। কেউ পাবে ৮ হাজার, আর কেউ পাবে ৭০ হাজার টাকা, এত বৈষম্য চলতে পারে না।’  

প্রতিনিধি সমাবেশে সভাপতিত্ব করেন দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী। এসময় সংগঠনটির সমন্বয়ক মো. লুৎফর রহমানসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক