• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পুলিশের গাড়ি ভাঙচুর

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১৩ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচর-কুতুবপুর সীমানায় নাওডোবা গোলচত্বরের সামনে পুলিশের গাড়িতে আগুন ও একটি চিনিবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে  শিবচর উপজেলার সীমানা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অতিরিক্ত পুলিশ।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সকালে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। গাছ ও গাছের খন্ড অংশ ফেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চিনিবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ। এ সময় পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ জহিরুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের টহল অব্যাহত আছে।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে।এছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পায়ে ধাক্কার জেরে ৩ বছরের শিশুকে হত্যা
পায়ে ধাক্কার জেরে ৩ বছরের শিশুকে হত্যা
শাহ আমানতে ৩৫ দিনে ২৪৫ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে সংকট : শাহ আমানতে ৩৫ দিনে ২৪৫ ফ্লাইট বাতিল
জ্বালানি নিরাপত্তায় আপস নয়: আমির খসরু
জ্বালানি নিরাপত্তায় আপস নয়: আমির খসরু