• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

উদ্দীপন স্কুল বিতর্ক

সাধনপুরকে হারিয়ে বাণীগ্রাম চ্যাম্পিয়ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৩ নভেম্বর ২০২৫, ০৩:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

'বাংলা‌দেশ তারু‌ণ্যের উৎসব-২০২৫' উপল‌ক্ষ্যে চট্টগ্রামে বাঁশখালীতে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

বুধবার(১২ নভেম্বর) উপজেলার সাধনপুর ইউনিয়ন পরিষদে (এনজিও) উদ্দীপন-এর উদ্যোগে শাখা ব্যবস্থাপক তরুণ চন্দ্র অধিকারীর সভাপতিত্বে ও ​হিসাব রক্ষক আল মামুনের সঞ্চালনায় এক ফলপ্রসূ স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গুরুত্বপূর্ণ বিচারকের আসনে অধিষ্ঠিত ছিলেন বাঁশখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান।

এছাড়াও সা‌র্বিক ব্যবস্হাপনার দায়ি‌ত্বে ছিলেন উদ্দীপন সমৃদ্ধি কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী রুডলফ মেলকাম কুইয়া।

​সভাপতির বক্তব্যে উদ্দীপন শাখা ব্যবস্থাপক তরুন চন্দ্র অধিকারী এই ধরণের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, এই বিতর্ক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সঠিক যুক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে সরাসরি সহায়তা করে।

​প্রধান বিচারক মোঃ শওকতুজ্জামান বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি অংশগ্রহণকারী সকল দলের মেধার ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মেধার স্ফুরণে এই ধরণের অর্থবহ প্রতিযোগিতা আয়োজনের জন্য উদ্দীপন-কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

উদ্দীপন-এর সমৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতায় সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়-কে পরাজিত করে বাণীগ্রাম উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

​বিতর্ক শেষে বিচারকদের ঘোষণা অনুযায়ী, এই বছরের প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে ​প্রথম স্থান, চ্যাম্পিয়ন হওয়ার গ্রুপ অর্জন করে বাণীগ্রাম উচ্চ বিদ্যালয়। ​দ্বিতীয় স্থান লাভ করে সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে উপস্থিতি ও বিচারকার্য ​অনুষ্ঠিত হয়।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার