• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলা, অপেক্ষায় দেশি-বিদেশি সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক    ১৩ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এ.এম.
গণমাধ্যমকর্মীরা সকাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করছেন-ছবি সংগৃহীত

চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের ক্ষণগণনা শুরু হবে আজ। আর এ রায়ের দিন শোনার অপেক্ষায় রয়েছেন গণমাধ্যমকর্মীরা।

সকাল ৬টা থেকেই সংবাদ সংগ্রহের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন বিবিসি, আল-জাজিরা, ডয়েচে ভেলে, এপি, সিএনএনসহ বিভিন্ন বিদেশি ও দেশি গণমাধ্যমকর্মী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনালের ভেতরে-বাইরে শতাধিক সাংবাদিককে অপেক্ষমাণ দেখা গেছে।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নামও রয়েছে। মামুন রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায়ের দিন ঘোষণা করবেন।

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এদিকে, আগুন-ককটেলসহ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা চালানো হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ট্রাইব্যুনালের আশপাশে নিরাপত্তা বলয় স্থাপন করা হয়েছে, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছেন। সাংবাদিকদের প্রবেশে তল্লাশি চালানো হচ্ছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত।

এছাড়া ট্রাইব্যুনালের ভেতরে-বাইরে নিয়োজিত রয়েছেন পুলিশ-র্যাব, বিজিবি-সেনাবাহিনী ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা। একইসঙ্গে আশপাশে স্থাপন করা হয়েছে নিরাপত্তা বলয়। এমনকি তল্লাশি চালিয়ে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সজাগ রয়েছে এসব বাহিনী। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেছাল হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন
পেছাল হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
ঢাকা-১৩ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক
ঢাকা-১৩ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক