• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

১০ মাসে বাংলাদেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক    ১২ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

গত ১০ মাসে মিয়ানমার থেকে বাংলাদেশে নতুনভাবে আগত ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গা শরণার্থীর মধ্যে ৭৮ শতাংশ নারী ও শিশু। 

বুধবার (১২ নভেম্বর) নিজেদের মা‌সিক প্রতি‌বেদ‌নে এই তথ্য জানিয়ে‌ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সা‌লের ডিসেম্বর থেকে ২০২৫ সা‌লের অক্টোবর পর্যন্ত নতুনভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ১ লাখ ৩৬ হাজার ৬৪০ জন রো‌হিঙ্গাকে তালিকাভুক্ত করেছে সংস্থাটি। সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১ জন। অর্থাৎ গত এক মা‌সে নতুন ক‌রে আরও ২ হাজার ৯৮৯ জন‌ রোহিঙ্গাকে নিব‌ন্ধন করেছে ইউএনএইচসিআর।

এ ছাড়া, এ বছ‌রের ৩১ অক্টোবর পর্যন্ত ইউএনএইচসিআর বাংলাদেশে মোট ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ জন রোহিঙ্গার নিবন্ধন করেছে। 

ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে লক্ষ্যযুক্ত সহিংসতা এবং নির্যাতনের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যার ফলে রোহিঙ্গারা বাংলাদেশে নিরাপত্তা খুঁজছে। 

ফলস্বরূপ, ২০২৪ সালের শেষের দিকে ক্যাম্পগুলোতে নতুন আগতদের একটি প্রবাহ চিহ্নিত করা হয়েছিল এবং তাদের বায়োমেট্রিক সনাক্তকরণ চলছে। 

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে আশ্রয় নেওয়া এই রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ৭৮ শতাংশই নারী এবং শিশু।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী