• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জর্জিয়ায় তুর্কি সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক    ১২ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পি.এম.
বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে অনুভূমিকভাবে ঘুরছিল। সংগৃহীত ছবি

আজারবাইজান থেকে ফেরার পথে জর্জিয়ায় বিধ্বস্ত হয়েছে তুরস্কের একটি সামরিক কার্গো বিমান। এতে বিমানে থাকা ২০ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে বুধবার নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পশ্চিম আজারবাইজানের গাঞ্জা বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। পূর্ব জর্জিয়ার আকাশসীমায় প্রবেশের পরপরই এটি বিধ্বস্ত হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সি-১৩০ মডেলের ওই সামরিক কার্গো বিমানে ক্রুসহ মোট ২০ জন আরোহী ছিলেন।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিহতদের ছবি সহ এক বিবৃতিতে বলেন,

“আমাদের বীর সহযোদ্ধারা আজারবাইজান থেকে তুরস্কে ফেরার পথে সি-১৩০ সামরিক কার্গো বিমানের দুর্ঘটনায় শহীদ হয়েছেন।”

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের তোলা ছবি ও আজারবাইজানি সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে অনুভূমিকভাবে ঘুরছিল।

জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি আজারবাইজান সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে সিঘনাঘি এলাকায় বিধ্বস্ত হয়েছে।
অন্যদিকে, জর্জিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, বিমানটি তাদের আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ পর কোনো বিপদ সংকেত না দিয়েই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!