• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

সিরাজগঞ্জে হাসিনা-কাদেরসহ ৫৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক    ১১ নভেম্বর ২০২৫, ০৫:০২ পি.এম.
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা- বায়দুল কাদের -ছবি সংগৃহীত

সিরাজগঞ্জে জুলাই আন্দোলনের সময় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সিরাজগঞ্জ আদালত পরিদর্শক মো. রওশন ইয়াজদানি জানিয়েছেন, তদন্তকারী কর্মকর্তা তিনটি হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছেন। তবে এখনো ম্যাজিস্ট্রেট অভিযোগপত্র গ্রহণ করেননি। আসামিদের জামিন আবেদন শুনানির জন্য আজ চার্জশিট জজ আদালতে থাকবে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে ‘হুকুমের আসামি’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানা পুলিশ গত বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, রঞ্জু হত্যাকাণ্ডে ১৯৫ জন, সুমন হত্যাকাণ্ডে ১৭৬ জন এবং লতিফ হত্যাকাণ্ডে ১৭৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া প্রতিটি মামলায় ১০০-১৫০ জন অজ্ঞাতনামা আসামির নামও রয়েছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ রয়েছে যে, সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি, হাবিবে মিল্লাত, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা এই মামলায় অভিযুক্ত।

উল্লেখ্য, গত ৪ আগস্ট সিরাজগঞ্জে গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার মিছিলে হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সোহানুর রহমান খান ওরফে রঞ্জু, ছাত্রদল কর্মী সুমন শেখ এবং বিএনপি কর্মী আব্দুল লতিফ। নিহতদের পরিবার গত ২২ আগস্ট তিনটি পৃথক মামলা দায়ের করে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি