• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

পর্দা উঠলো বিশ্বের বড় প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট ২০২৫’

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ১১ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পি.এম.
শেয়ার করুন 0
পর্তুগালের লিসবনে ১০ নভেম্বর থেকে শুরু হওয়া চার দিনব্যাপী ওয়েব সামিট ২০২৫-ছবি সংগৃহীত
পর্তুগালের লিসবনে ১০ নভেম্বর থেকে শুরু হওয়া চার দিনব্যাপী ওয়েব সামিট ২০২৫-ছবি সংগৃহীত

পর্তুগালের রাজধানী লিসবনে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট ২০২৫’। ১০ নভেম্বর শুরু হওয়া চার দিনব্যাপী এই সম্মেলন চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এতে অংশ নিচ্ছেন প্রায় ৭০ হাজারেরও বেশি প্রতিনিধি, যার মধ্যে রয়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ, বিনিয়োগকারী, উদ্ভাবক ও নীতিনির্ধারক।

এ বছরের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘Rebuilding Trust in Tech’, যার লক্ষ্য প্রযুক্তি খাতে বিশ্বাস, নিরাপত্তা ও মানবকেন্দ্রিক উদ্ভাবনকে এগিয়ে নেওয়া।

মেলার মূল মঞ্চে বক্তব্য রাখছেন গুগল, মেটা, ওপেনএআই, মাইক্রোসফট, অ্যামাজনসহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, বিগ ডেটা, সাইবার নিরাপত্তা ও জলবায়ু প্রযুক্তি নিয়ে ২০টিরও বেশি প্যানেল আলোচনা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

স্টার্টআপদের জন্য রয়েছে ‘স্টার্টআপ শোকেস’, যেখানে নতুন উদ্যোক্তারা তাদের উদ্ভাবন প্রদর্শন করছেন বিনিয়োগকারীদের সামনে।

ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা প্যাডি কসগ্রেভ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “প্রযুক্তি কেবল ব্যবসার হাতিয়ার নয়, এটি আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণের শক্তি।”

২০১৬ সাল থেকে লিসবনে আয়োজিত এই সামিট এখন বিশ্বের অন্যতম আলোচিত প্রযুক্তি সম্মেলনে পরিণত হয়েছে। বিশ্বব্যাপী প্রযুক্তি অনুরাগীদের নজর এখন লিসবনের ওয়েব সামিট মঞ্চে, যেখানে নতুন ধারণা, উদ্ভাবন ও ভবিষ্যতের প্রযুক্তি প্রতিদিন গড়ে উঠছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীকী ছবি
দুই ঘণ্টা পর ফিরল ফেসবুক
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন