• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

দিল্লিতে

মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৮

আন্তর্জাতিক ডেস্ক    ১০ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পি.এম.
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি

দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এই বিস্ফোরণ হয়। এতে এখন পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, স্টেশনের ১ নম্বর গেটের সামনে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে কাছাকাছি থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে।

দিল্লি দমকল বিভাগ (ডিএফএস) জানায়, খবর পেয়ে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ঘটনাস্থলে সাতটি অগ্নিনির্বাপক ইউনিট পাঠানো হয়। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিস্ফোরণের পরই দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, “এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং আশপাশের যান চলাচল সীমিত করা হয়েছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে একাধিক গাড়ি জ্বলছে, একটি ভ্যানের দরজা ছিটকে পড়েছে, এবং মাটিতে আহত মানুষ পড়ে আছে। আহতদের মধ্যে কয়েকজনকে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, “আমার বারান্দা থেকে হঠাৎ বিশাল আগুনের গোলা দেখতে পাই। বিস্ফোরণের শব্দ এত জোরে ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে।”

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঐতিহাসিক লাল কেল্লা ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা পুরনো দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!