• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ক্রীড়া জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী রাজধানীতে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন দীর্ঘ কারাবাসে দৃষ্টিশক্তি হারালেন ফাঁসির দুই আসামি বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম দোয়েল চত্বর পেরিয়ে সচিবালয়ের দিকে শিক্ষার্থীদের লংমার্চ

গৌরীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ৯ নভেম্বর ২০২৫, ০৭:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির দু’গ্রুপের মধ্যে দাওয়া-পাল্টা দাওয়ার ঘটনা ঘটেছে। 

রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে পৌর শহরের ধান মহাল ও পাটবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও দোকানপাট বন্ধ হয়ে যায়।

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন দলীয় প্রতীক ধানের শীষে মনোনয়ন পান। অপরদিকে গৌরীপুর উপজেলা বিএনপির আহবায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণও মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন না দেওয়ায় তার অনুসারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। কয়েকদিন ধরে এ নিয়ে উত্তেজনা চলছিল।

রোববার বিকাল ৩টায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোলকপুর কলেজ মাঠে সভা আহ্বান করেন মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইনের অনুসারীরা। এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন

 অন্যদিকে একই দিবস উপলক্ষে মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমানের সমর্থকরা উপজেলা  ও পৌর মহিলা  দলের উদ্যোগে ধান মহালে পৃথক সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ।

বিকাল ৪টার দিকে ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন ঢাকা থেকে গৌরীপুরে এসে তার সভাস্থলে যাওয়ার পথে পাটবাজার মোড়ে পৌঁছালে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে দাওয়া-পাল্টা দাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে ধান মহাল ও পাটবাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়, জনসাধারণ দিকবিদিক ছুটোছুটি করতে থাকে। 

এ ঘটনায় দুটি পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। তারা দাবি করছে—নেতাকর্মীসহ মহিলা কর্মীসহ ও আহত হয়েছেন। কয়েকজন মহিলা অভিযোগ করেন তাদের বাচ্চা শিশু এসময় হারিয়ে যায়। 

সংঘর্ষের পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  শহরে পুলিশ টহল রত অবস্থায় আছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজবাড়ীতে ২ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
ছবি: সংগৃহীত
বাড়ছে দুধকুমার নদের পানি, দুশ্চিন্তায় নদীতীরবর্তীরা
আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন
আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন