• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ক্রীড়া জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী রাজধানীতে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন দীর্ঘ কারাবাসে দৃষ্টিশক্তি হারালেন ফাঁসির দুই আসামি বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম দোয়েল চত্বর পেরিয়ে সচিবালয়ের দিকে শিক্ষার্থীদের লংমার্চ

রাজারহাটে বাল্যবিবাহ বন্ধে স্থানীয় সরকার ও যুব নেতৃত্বের সংলাপ

   ৯ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজারহাটে বাল্য বিবাহ ও জোর পূবক বিবাহ বন্ধে স্থানীয় সরকারের(ইউপি) উদ্যোগ, পরিকল্পনা  এবং বাজেট পদ্ধতি ও বিশ্লেষণ করার দক্ষতা উন্নয়ন বিষয়ক যুব নেতাদের সাথে সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে।

রোববার (৯নভেম্বর) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা অফিসার এসএম হাবিবুর রহমান। এসময় আরডিআরএস বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড প্রকল্পের টেকনিক্যাল অফিসার লিড(টিওলিড) আ. মমিন হোসেনের সঞ্চালনায়  বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, প্রেসক্লাব রাজারহাট;র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, নাজিমখান ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ারুল হক, উমরমজিদ ইউপি প্রশাসনিক কর্মকর্তা মকবুল হোসেন, ফ্যাসিলিটেটর বিবেকানন্দ বিশ্বাস, নজরুল ইসলাম ও নাসরিন আক্তার, উপজেলা যুব প্লাটফর্ম সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক জিহাদ হাসান প্রমূখ।

বক্তরা শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন ও বাল্য বিবাহ ও জোর পূর্বক বিবাহ বন্ধে করনীয় সম্পর্কে আলোচনা করেন। তারা এই সংলাপের মাধ্যমে  জন্ম-মৃত্যু নিবন্ধনের ওয়েবপোর্টাল আপডেট ও সক্রিয় রাখতে সংশ্লিষ্ট দপ্তরের নিকট জোর দাবী জানান।  

সংলাপে রাজারহাট উপজেলার সাত ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজবাড়ীতে ২ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
ছবি: সংগৃহীত
বাড়ছে দুধকুমার নদের পানি, দুশ্চিন্তায় নদীতীরবর্তীরা
আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন
আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন