• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

তামিমের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ৯ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পি.এম.
আজিজুল হাকিম তামিম-ছবি সংগৃহীত

পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ ২-২ সমতায় শেষ করলো বাংলাদেশ ও আফগানিস্তান। রাজশাহীতে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ২ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ ড্র করেছে।

টস জিতে আগে ব্যাট করে আফগানিস্তান ৮ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ দল রান তাড়া করতে নেমে শুরুতেই ৪ উইকেট হারায়। তবে অধিনায়ক আজিজুল হাকিম এক প্রান্ত আগলে রেখে দলকে পরিস্থিতিতে ফিরিয়ে আনেন।

ষষ্ঠ উইকেটে তামিম ও ফরিদ হাসানের ৫৪ রানের জুটি ম্যাচকে সমান করে তোলে। ফরিদ ২৩ রানে আউট হওয়ায় জুটি ভাঙে। পরে দেবাশীষ (৭) ও সামিউন বশির (১) দ্রুত আউট হলেও, অষ্টম উইকেটে তামিম ও আল-আমিনের ৪৬ রানের জুটি জয় নিশ্চিত করে। তামিম ১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১০০ রানে আউট হন। শেষ পর্যন্ত স্বাধীন চার মারলে বাংলাদেশ জয় পায়।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ওয়াহিদুল্লাহ জাদরান ২৫ রানে ৪ উইকেট নেন। ম্যাচসেরা হন আজিজুল হাকিম তামিম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার