• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ক্রীড়া জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী রাজধানীতে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন দীর্ঘ কারাবাসে দৃষ্টিশক্তি হারালেন ফাঁসির দুই আসামি বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম দোয়েল চত্বর পেরিয়ে সচিবালয়ের দিকে শিক্ষার্থীদের লংমার্চ

নেত্রকোণায় বিএনপির মনোনীত প্রার্থীর শোডাউন

নেত্রকোণা প্রতিনিধি    ৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও নেত্রকোণা সদর-বারহাট্টা আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর নির্বাচনী প্রচারনা উপলক্ষে বিশাল শোডাউন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঐতিহাসিক মোক্তার পাড়া মাঠে নেত্রকোনা সদর, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই বিশাল শোডাউন ও নির্বাচনী সমাবেশের আয়োজন করে।

সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে ঢাক ঢোল পিটিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে মোক্তার পাড়া মাঠ এসে জড়ো হয়। শেষ পর্যন্ত নির্বাচনী সমাবেশটি বিশাল জনসমুদ্রে পরিনত হয়।

বিশাল শোডাউন পূর্ব নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সদর-বারহাট্টা আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

নির্বাচনী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা,  জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সামছুল আলম মারুফ, ইমরান খান চৌধুরী, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,  জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু ও সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা তাতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম প্রমূখ। 

পরে জেলা শহরে একটি বিশাল ধানের শীষের মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় মোক্তার পাড়া মাঠ এসে শেষ হয়। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজবাড়ীতে ২ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
ছবি: সংগৃহীত
বাড়ছে দুধকুমার নদের পানি, দুশ্চিন্তায় নদীতীরবর্তীরা
আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন
আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন