• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শার্শায় সালিশে ক্ষমা চাওয়াকে কেন্দ্র করে হামলা, আহত ১০

যশোর প্রতিনিধি    ৯ নভেম্বর ২০২৫, ০১:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যশোরের শার্শা উপজেলায় একটি সালিশি বৈঠকে তুচ্ছ ঘটনার মীমাংসাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি জহুরুল ইসলামসহ একই পরিবারের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের লাউতাড়া গ্রামে।

​স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গ্রামের ইমরান ও ইউনুসের মধ্যে বিলে মাছ ধরার 'ঘুনি (দৌড়) পাতা' নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমরান, ইউনুসকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এই ঘটনার মীমাংসার জন্য রাতে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। ​ওয়ার্ড জামায়াত সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে বৈঠক শুরু হলে, ইমরানকে ক্ষমা চাইতে বলা হয়। আর এতেই ইউনুসপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাবলু, আব্দুল আলীম, জসিম, শাহিন, বাবলু মিস্ত্রী, আমিন, শরিফুল ও ইউনুসসহ ১৫-২০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

​হামলাকারীরা প্রথমে ইমরান ও সালিশের সভাপতি জহুরুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরিবারের সদস্যরা তাদের বাঁচাতে এগিয়ে গেলে, হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়।

​আহতরা হলেন—জহুরুল ইসলাম (৫০), ইমরান (২৭), নূর মোহাম্মদ (৭৩), কদর আলী (৫০), হেলাল (২৮), সালমা (৩৪), রানু (২৫) সহ আরও কয়েকজন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

​এলাকাবাসীর বরাতে জানা গেছে, গুরুতর আহত জহুরুল ইসলাম ছিলেন ২০২১ সালের আলোচিত হাতেম আলী হত্যা মামলার একজন সাক্ষী। ওই মামলার প্রধান আসামি বাবলু সম্প্রতি জামিনে এলাকায় ফিরে আসেন।

​জহুরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বাবলু ও তার সহযোগীরা প্রতিশোধমূলকভাবে পরিকল্পিত এ হামলা চালিয়েছে। তারা এই ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

​শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, "আমরা ঘটনার খবর পেয়েছি। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেলিয়াপাড়া বাংলোয় হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: তেলিয়াপাড়া বাংলোয় হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক
কসবায় ২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
কসবায় ২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
সুনামগঞ্জে জলমহাল আইন খসড়া চূড়ান্তকরণ কর্মশালা
সুনামগঞ্জে জলমহাল আইন খসড়া চূড়ান্তকরণ কর্মশালা