• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আমি কোনো দলের নয়, জনগণের প্রার্থী হয়ে এসেছি: কর্নেল আজাদ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৯ নভেম্বর ২০২৫, ০১:১১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আমি কোনো দলের নয়, জনগণের প্রার্থী হয়ে এসেছি। আমার একমাত্র লক্ষ্য, মধুপুর-ধনবাড়ীর মানুষের সেবা করা, উন্নয়ন করা এবং এলাকার সম্মান ফিরিয়ে আনা। জনতার দোয়া ও সমর্থন পেলে আমি ইনশাআল্লাহ এই অঞ্চলের চিত্র পাল্টে দিতে চাই এই বলে মন্তব্য করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ।

তিনি আরও বলেন, উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। সভায় বক্তারা আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আজাদের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। 

এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে এক বিশাল নির্বাচনী সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন নূরে আলম মেম্বার, মো. মিজানুর রহমান, মিনহাজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সভাস্থল ছিলো উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ। মধুপুর উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের হাজারো জনতার উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মোহাম্মদ আলী গ্রুপ ও স্বপন ফকির গ্রুপের বহু নেতাকর্মীর যোগদানের কারণে সভায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু