• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৯ নভেম্বর ২০২৫, ১১:২৯ এ.এম.
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর এবং এটি অবশ্যই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

রোববার (৯ নভেম্বর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ১৬-১৭ বছর ধরে সুষ্ঠু নির্বাচন না হওয়ায় জনমনে কিছুটা দ্বিধা রয়েছে। দেশের ৫ কোটি মানুষ এখনো ভোট দিতে পারেনি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষ নির্বাচন নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের মাঝেও নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।”

আইন উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর এবং সরকারের ওপর চাপ তৈরি করতে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, যেগুলো কখনো জনমনে শঙ্কা তৈরি করলেও সরকার স্পষ্ট অবস্থানে রয়েছে-নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।

জামিন প্রসঙ্গে তিনি বলেন, “জামিন দেওয়া শুধু বিচারকের সিদ্ধান্ত নয়, পুলিশি প্রতিবেদনও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেসব আসামি জামিনের যোগ্য, তারা অবশ্যই জামিন পেতে পারে। তবে যারা মুক্ত হয়ে আবার অপরাধে জড়ানোর আশঙ্কা রয়েছে, আইনশৃঙ্খলা নষ্ট করতে পারে বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে অধিক জামিন উদ্বেগের কারণ।”

তিনি আরও জানান, আদালতে মামলার জট কমাতে এক বিচারকের স্থলে তিন বিচারকের সমন্বয়ে বেঞ্চ গঠন করা হচ্ছে এবং বিচার বিভাগ সংস্কারে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল জনগণ শিগগিরই পাবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল