• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে: গভর্নর

নিজস্ব প্রতিবেদক    ৮ নভেম্বর ২০২৫, ০৭:০৫ পি.এম.
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে।’

শনিবার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে ওয়াটার গার্ডেন রিসোর্টের হলরুমে এমএফআই- ব্যাংক লিংকেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন।

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেয়ার উদ্দেশে এই সেমিনারের আয়োজন করা হয়।

পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি নিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিগুলোর ক্লেমটা এসটাবলিস্ট করার চেষ্টা করছেন। যদি সাকসেসফুল হয়, তাহলে দ্রুত পজিটিভ রেজাল্ট আসবে।’

অনুষ্ঠানের এমআরএ এর নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন: সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্রাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন প্রমুখ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন এনজিওর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
পদত্যাগ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নতুন নীতিমালা
ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নতুন নীতিমালা
১৪ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৫.৭ শতাংশ বৃদ্ধি
১৪ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৫.৭ শতাংশ বৃদ্ধি