• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

কিশোরগঞ্জ শহরে ফুটপাত–ওয়াকওয়ে দখলের মহোৎসব

কিশোরগঞ্জ প্রতিনিধি    ৮ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জ শহরের ফুটপাত, ওয়াকওয়ে, নদীর জায়গা—সবই এখন দখলদারদের দখলে। শহরের গৌরাঙ্গ বাজার ব্রীজের দুই পাশে, বড় বাজার, মুক্তমঞ্চ ও আশপাশের এলাকায় একের পর এক গড়ে উঠছে অবৈধ দোকান, টং, ভ্যানগাড়ি ও স্থায়ী স্থাপনা। শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে প্রতিদিন, অথচ প্রশাসন নীরব।

স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকেই দখল বেড়েছে চোখে পড়ার মতোভাবে। যেখানে আগে মানুষ নির্বিঘ্নে হাঁটতে পারত, এখন সেই পথ দোকান আর মালামালে ভরপুর। নদীপাড়ের খোলা বাতাসের জায়গাটিও দখল হয়ে গেছে।

পথচারী রফিকুল ইসলাম বলেন, “আগে নদীর ধারে হেঁটে যাওয়া যেত, এখন দোকান আর ভ্যানগাড়িতে জায়গা নেই। ফুটপাত মানেই এখন বাজার।”

কলেজছাত্রী লাবণী আক্তার ক্ষোভ জানিয়ে বলেন, “ওয়াকওয়ে আগে সুন্দর ছিল। এখন সব জায়গা দখল হয়ে গেছে। মেয়েদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।”

স্থানীয় এক দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা প্রতিদিন জায়গার ভাড়া দেই। প্রশাসন কিছু বলে না।”

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “৫ আগস্টের আগে এক দলের লোকেরা দখল করে ছিল, এখন সরকার বদলে অন্য দলের লোকেরা দখল করছে। দখলদার বদল হয়েছে, কিন্তু দখল বন্ধ হয়নি। প্রশাসন চোখ বুজে আছে।”

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান বলেন, “ফুটপাত, ওয়াকওয়ে ও নদীর জায়গা সরকারি সম্পত্তি। এগুলো কেউ দখল করতে পারে না। আমরা বিষয়টি অবগত হয়েছি। খুব দ্রুতই অভিযান চালানো হবে, প্রয়োজনে উচ্ছেদ কার্যক্রমও শুরু হবে।”

শহরের সচেতন নাগরিকরা বলছেন, যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে কিশোরগঞ্জ শহরের সৌন্দর্য, খোলা বাতাস ও পথচারীদের স্বাভাবিক চলাচল—সবই হারিয়ে যাবে দখলদারদের হাতে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু