• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

জুলাই সনদে নোট অব ডিসেন্ট রাখার সুযোগ নেই: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ০২:২৪ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টাকেই দিতে হবে। সনদে কোনও নোট অব ডিসেন্ট রাখার সুযোগ নেই। আশা করবো, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করেই আমরা নির্বাচনের দিকে যাবো।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো জরুরি। বিশেষ করে বেকারত্ব দূর করতে শিক্ষা খাতে হাত দিতে হবে আগে। প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।

জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, বিগত ১৬ বছর দলীয় পরিচয়ের ভিত্তিতেই শিক্ষকদের পদোন্নতি দেয়া হত। ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে এখনো রয়ে গেছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।

নাহিদ ইসলাম বলেন, বেকারত্ব দূর করতে হলে শিক্ষা খাতে হাত দিতে হবে আগে। সেখানে সংস্কার আগে করতে হবে। আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে না পারি, তাহলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়।

এনসিপির আহ্বায়ক বলেন, শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের কথা থাকলেও অন্তর্বর্তী সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তবে তারা ব্যর্থ হলেও আমরা লড়াই অব্যাহত রাখবো।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না