{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাঁদাবাজ-মাফিয়ার সঙ্গে কোনো জোট হবে না : হাসনাত

রাঙামাটি প্রতিনিধি    ৬ নভেম্বর ২০২৫, ০৭:৪১ পি.এম.
রাঙামাটিতে তিন পার্বত্য জেলার এনসিপি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সভায় হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) — দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে কোনো চাঁদাবাজ ও মাফিয়ার সঙ্গে তাঁদের দল জোট করবে না। যারা সংস্কারের বিরোধী, তাদের সঙ্গে জোট হবে না; আর যারা সংস্কারের পক্ষে আছেন তারা চাইলে এনসিপির দরজা উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকালে রাঙামাটি শহরের কুমার সমিতি রায় জিমনেসিয়ামে তিন পার্বত্য জেলার এনসিপি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান ও পার্বত্য অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়দসহ তিন পার্বত্য জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী।

হাসনাত নির্বাচন-আগে গণভোটের আদেশ জারি করতে বলেন। তিনি বলেন,

“জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, গণভোটের আদেশ প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে গণভোটের আদেশ ও জুলাই সার্টিফিকেট নেওয়া যাবে না — এর চাইতে ভালো বিষ খেয়ে মরাই উত্তম। একই সঙ্গে জুলাই সনদে ড. মুহাম্মদ ইউনূসকেই স্বাক্ষর করতে হবে।”

তিনি আরও জানান, পূর্ববর্তী নির্বাচনে প্রশাসন, পুলিশ ও গণমাধ্যমকে হাতিয়ার বানিয়ে নির্বাচন প্রভাবিত করা হয়েছিল। এইবার অন্তত জনগণকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ প্রদান করতে হবে। তিনি সতর্ক করে বলেন,

“এবারও যদি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট না হয়, তাহলে জাতি হিসেবে আমাদের কেউ ক্ষমা করবে না।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাসীরুদ্দীন পাটওয়ারীর সামনেই মসজিদে ধাক্কাধাক্কি, গ্লাস ভেঙে আহত ৫
নাসীরুদ্দীন পাটওয়ারীর সামনেই মসজিদে ধাক্কাধাক্কি, গ্লাস ভেঙে আহত ৫
জুলাই জাদুঘরের সামনে আওয়ামী লীগের মিছিল
জুলাই জাদুঘরের সামনে আওয়ামী লীগের মিছিল
ভারতকে সাহায্য করতে চাই, শেখ হাসিনাকে ফেরত পাঠান: রাশেদ প্রধান
ভারতকে সাহায্য করতে চাই, শেখ হাসিনাকে ফেরত পাঠান: রাশেদ প্রধান