• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

টাঙ্গাইল-৫

ফরহাদ ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি

টাঙ্গাইল প্রতিনিধি    ৬ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পি.এম.
টাঙ্গাইল বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী ফরহাদ ইকবালের উদ্যোগে ঈদগাঁ মাঠ থেকে মিছিল। ছবি-সংগৃহীত

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করে ফরহাদ ইকবালকে দেওয়ার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী ফরহাদ ইকবালের উদ্যোগে ঈদগাঁ মাঠ থেকে মিছিল বের হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের এসে শেষ হয়। মিছিলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন লিফলেট বিতরণ করা হয়।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা ছাত্রদলের সদস্যসচিব এম এ বাতেনসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল সদর আসন বাদে অন্য আসনগুলোর বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আমরা দ্রুত টাঙ্গাইল সদর আসন থেকে টাঙ্গাইল সদরের লোক এমন প্রার্থীর নাম ঘোষণার দাবি করছি। আমি টাঙ্গাইল সদরের ছেলে। সে হিসেবে সাধারণ জনগণ মনে করেছিল মনোনয়নে আমার নাম ঘোষণা করবে। ষড়যন্ত্রমূলক টাঙ্গাইল-৫ আসনটি হোল্ড রাখা হয়েছে। দ্রুত টাঙ্গাইল সদরের বাসিন্দা এমন ব্যক্তিতে মনোনয়ন ঘোষণা করার দাবি করছি।

এর আগে বিএনপি টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে সাত আসনের মনোনয়ন ঘোষণা করে। কিন্তু টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এতে নেতাকর্মীদের মধ্যে হতাশ দেখা দিয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার