• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

গণতন্ত্র সুসংহত করতে নেয়া পদক্ষেপ সংবিধানের কাঠামো পরিপন্থি নয়

নিজস্ব প্রতিবেদক    ৬ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এ.এম.
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান-ছবি সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গণতন্ত্রকে সুসংহত ও কার্যকর করতে সংবিধানে যেকোনো পদক্ষেপ নেওয়া হলে তা কখনোই সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থি হবে না। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত আপিলের নবম দিনের শুনানিতে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে যে যুক্তি দেওয়া হয়েছিল তা ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও ভ্রান্ত। তিনি আরও বলেন-

“গুডের বিপরীতে যদি ‘ব্যাড’ কোনো শব্দ থাকে, তাহলে সেটিও যথেষ্ট নয়- এই ব্যবস্থা বাতিলের ফলে দেশে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”

এর আগে বুধবার (৫ নভেম্বর) বিএনপির পক্ষে শুনানি শেষ হয়। সেদিন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতির সঙ্গে প্রতারণা। তার দাবি-

“আসন্ন নির্বাচন নিয়ে রায় যতই হোক, নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে।”

গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির আরেক আইনজীবী জ্যেষ্ঠ অ্যাডভোকেট জয়নুল আবেদীন শুনানিতে অংশ নেন। তখন রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি