• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক    ৪ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সুপ্রিম কোর্টে সিলিন্ডার এবং এসি প্ল্যান্টে বিস্ফোরণের জেরে আহত হয়েছেন অন্তত ১২ জন। 

মঙ্গলবার ( ৪ নভেম্বর) স্থানীয় সময় ১০টা ৫৫ মিনিটে ঘটেছে এই বিস্ফোরণ।

রাজধানী ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভির বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মূল বিস্ফোরণটি ঘটেছে সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্টে অবস্থিত একটি ক্যান্টিনে। এদিকে সুপ্রিম কোর্টের সেন্ট্রাল এসি সিস্টেমের প্ল্যান্ট ওই ক্যান্টিনের সংলগ্ন। বিস্ফোরণ যখন ঘটে সে সময় সেই প্ল্যাটে মেরামতের কাজ চলছিল। সিলিন্ডার বিস্ফোরণের ধাক্কা এবং আগুনে সেই প্ল্যান্টেও বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল এবং এটির ধাক্কায় পুরো সুপ্রিম কোর্টভবন কেঁপে উঠেছিল। আদালত ভবনের যেসব কক্ষে মামলার শুনানি চলছিল, বিস্ফোরণের পর সেসব কক্ষকগুলো থেকে লোকজন ছুটে বেরিয়ে আসে। বিস্ফোরণের ধাক্কায় সুপ্রিম কোর্টের ৬ নম্বর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা জানা গেছে।

সাংবাদিকদ আলী নাসির রিজভি জানিয়েছেন, আহতদের ১২ জনের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা এসি মেকানিকদের। একজন এসি মেকানিকের শরীর ৮০ শতাংশ পুড়ে গেছে বলেও উল্লেখ করেছেন তিনি।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণ ঘটার পর মঙ্গলবার সব মামলার শুনানি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। আগামীকাল বুধবার থেকে ফের কার্যক্রম শুরু হবে সর্বোচ্চ আদালতে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক