• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুলবাড়ীতে দিনব্যাপী অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ৪ নভেম্বর ২০২৫, ০৪:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে  ল্যাম্ব ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ফিস্টুলা সংক্রান্ত  অ্যাডভোকেসি মিটিং  অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলা হলরুমে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নরদেব রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল্ল্যাহ মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট গাইনি ডা: রোজিনা আখতার,এসআরএমএনসিএ এইচ- ল্যাম্বের প্রজেক্ট ম্যানেজার  মোহাম্মদ আলী, প্রজেক্ট অফিসার বাদল এক্কা,উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন ও রশিদ, প্রেসক্লাব ফুলবাড়ীর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন ও ডা: সুমাশ্রী রায়সহ আরো অনেকে। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা  ফিস্টুলা নির্মূল করার লক্ষে উপজেলার সকল দপ্তরের সহযোগিতায় কামনা করেন। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানিকছড়িতে পাহাড় কাটার মহাউৎসব, প্রসাশনের অভিযান
মানিকছড়িতে পাহাড় কাটার মহাউৎসব, প্রসাশনের অভিযান
নির্দেশনা মেনে দোকান বন্ধ, তবুও কর্মকর্তার হুমকির অভিযোগ
নির্দেশনা মেনে দোকান বন্ধ, তবুও কর্মকর্তার হুমকির অভিযোগ
গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩