• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

গৌরীপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ট্রেন অবরোধ

   ৪ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত নির্বাচনী মনোনয়নকে কেন্দ্র করে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মঙ্গলবার সকালে গৌরীপুর রেলওয়ে জংশনে আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছে বিএনপির একটি অংশ। পরে ময়মনসিংহ রেল পুলিশের আহবানে ৩৬ মিনিট পর জনদুর্ভোগ লাঘবে অবরোধ তুলে নেন তারা।

জানা গেছে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর স্টেশনে আটকে বিক্ষোভ কর্মসূচি পালন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা।

এর আগে, সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে মনোনয়ন বঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

জানা গেছে, ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মনোনয়ন পরিবর্তনের দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে সমর্থকদের মাঝে।

রাতের বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন--সাঈদা মাশরুর (মনোনয়ন বঞ্চিত হিরণের স্ত্রী) পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান আকন্দ সুমন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিক্ষোভে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ সমর্থকসহ হাজারো মানুষ অংশ নেন। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বক্তব্য দিতে গিয়ে আহমেদ তায়েবুর রহমান হিরণের স্ত্রী সাঈদা মাশরুর বলেন,‘ত্যাগের মূল্যায়ন চাই’, “আমার স্বামী গত ১৭ বছর রাজপথে থেকে আন্দোলন করেছেন, শতাধিক মামলার আসামী হয়েছেন। মেয়েটি বাবার সান্নিধ্যে বড় হতে পারেনি। আমি একা জেলখানা-কোর্টে ছুটেছি। এই ত্যাগের মূল্যায়ন হওয়া উচিত।”

গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত চন্দ্র দাস বলেন,“মনোনয়ন পরিবর্তন না হলে পরর্বতীতে নারী-পুরুষ নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এরপরও সমাধান না হলে হরতাল-অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার