• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

নিক্সন দম্পতিসহ চারজনের আয়কর নথি সিআইডিতে

নিজস্ব প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পি.এম.
সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেন। ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের আয়কর নথির কপি সিআইডিকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এর আগে চলতি বছরের ২০ এপ্রিল দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে রাজধানীর গুলশানে থাকা একটি ফ্ল্যাট, গ্যারেজ ও কমনস্পেস জব্দের নির্দেশ দেন একই আদালত।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালামের আবেদনে উল্লেখ করা হয়, তারিন হোসেনের নামে ১০ কোটি ৩২ লাখ টাকার বেশি মূল্যের স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

তদন্তে জানা যায়, নিক্সন চৌধুরী গুলশান আবাসিক এলাকায় ১০ কাঠা ৩ ছটাক জমির ওপর নির্মিত ‘দি সেরেনিটি’ ভবনের সপ্তম তলায় ৫ হাজার ১৭২ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট অবৈধ অর্থে ক্রয় করেন, যা পরবর্তীতে তার দ্বিতীয় স্ত্রী তারিন হোসেনের নামে নিবন্ধন করা হয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, অনুসন্ধান শুরু হওয়ার পর থেকে তারিন হোসেন ওই সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। তাই সম্পদ ক্রোকের আবেদন করা হয়।

এর আগে গত ৯ জানুয়ারি নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক। পরে গত ২৪ ফেব্রুয়ারি তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি