• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

স্বরাষ্ট্র উপদেষ্টা

নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ০২:০০ পি.এম.
আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী-ছবি সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সতর্ক করেছেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের কোনো অবৈধ সুবিধা দিলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনের সময় কোনো পুলিশ সদস্য যদি কোনো দলকে বিশেষ সুবিধা দেয়, তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এবার আমরা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি করেছি। কারও গাফিলতি বা পক্ষপাত প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। আগে যেমন শুধু জিডি করা হতো, এবার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “নির্বাচন হতে হবে মুক্ত, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর। কোনো কর্মকর্তা বা সদস্য যদি এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, তাকে ছাড় দেওয়া হবে না।”

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে তিনি জানান, “সেনাবাহিনীর এখনই ক্ষমতা রয়েছে। নির্বাচন সামনে এলে প্রয়োগ বা সীমিত করা হবে কিনা, সে সিদ্ধান্ত তখন নেওয়া হবে।”
 

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা