• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

তোপের মুখে ভিলিয়ার্সরা

স্পোর্টস ডেস্ক    ৪ নভেম্বর ২০২৫, ০১:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ৫২ রানে হেরে দক্ষিণ আফ্রিকা দলের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে দেশের কিংবদন্তি ক্রিকেটারদের অনুপস্থিতি। নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতীয় সমর্থন পেয়েছিলেন কিংবদন্তি সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণদের সহায়তায়। কিন্তু প্রোটিয়া দলের পাশে কোনো সাবেক তারকা দেখা যায়নি।

এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার অভিনেত্রী ও লেখক থাঞ্জা ভুর। তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকা থেকে সেখানে কারা উপস্থিত ছিল? সাবেক ক্রিকেটাররা, যারা দেশকে ভালোবাসে, তারা সবাই কোথায়? সম্ভবত তারা ভাবেননি এটি যথেষ্ট হাই-প্রোফাইল ইভেন্ট।” তিনি ক্রীড়া মন্ত্রীরও অনুপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন।

আফ্রিকান এই লেখকের প্রশ্ন, ‘আমি খুবই হতাশ যে, ক্রীড়া মন্ত্রী পর্যন্ত ফাইনালে উপস্থিত হননি। এই মেয়েরা কত কঠোর পরিশ্রম করেছে। তারা ভালো খেলছিল। কিন্তু কেমন লাগে যখন গ্যালারিতে তাদের সমর্থনে কাউকে দেখে না? তারা কি ধরেই নিয়েছিল যে আমরা হারতে যাচ্ছি? এই বার্তাই কি তারা আগেভাগেই পাঠিয়ে দিয়েছেন?’ 

স্বদেশি কিংবদন্তি ক্রিকেটারদের ওপর ক্ষোভ প্রকাশ করলেও ভারতীয় মেয়েদের অভিনন্দন জানাতে ভোলেননি থানজা ভুর, ‘ভারত, তোমরা বিশ্বকাপ জিতেছ। স্বাভাবিকভাবেই তোমরা অভিনন্দন প্রাপ্য। তোমরা খেলায় বাঁচো, নিশ্বাস নাও…সকালের নাস্তা, দুপুর ও রাতের ভোজও হয় ক্রিকেটময়। তোমরা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছ, তোমরা কি জানো? তোমরাই এটার প্রাপ্য।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার