• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ইসি ব্যাখ্যা দেয়নি, সংশয় তৈরি হয়েছে : হাসনাত

বরিশাল প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ পি.এম.
বরিশাল এনসিপির জেলা ও মহানগর সমন্বয় সভায় কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘শাপলা প্রতীক কেন দেওয়া হয়নি, নির্বাচন কমিশন তার কোনো ব্যাখ্যা দেয়নি। এতে করে কমিশনকে ঘিরে সংশয় সৃষ্টি হয়েছে।’

রোববার (২ নভেম্বর) বিকালে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে এবং তা দিতে হবে ড. মুহাম্মদ ইউনুসকেই। এখন যদি এই আদেশ অন্য কারও কাছ থেকে নিতে হয়, তবে তা হবে বিপ্লবের কফিনে শেষ পেরেক।’

তিনি আরও বলেন, ‘তিনশ আসনেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে। আমরা চাই একটি গুণগত ও কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে দেশে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচন হোক। এর বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপরই বর্তায়।’

সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন। সভার সভাপতিত্ব করেন বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক