• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নভেম্বর-ডিসেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক    ১ নভেম্বর ২০২৫, ০১:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

চলতি বছর পা দিলো শেষ দুই মাসে। আজ নভেম্বরের ১ তারিখ। এরপর ডিসেম্বর শেষ হলেই ফের নতুন বছর। বছরের শেষ এ দুই মাসে সরকারি চাকরিজীবীদের জন্য বেশি ছুটি নেই। শুরু হওয়া নভেম্বর মাসে নেই একটিও সরকারি ছুটি। তবে ডিসেম্বরে মিলবে টানা তিন দিনের বিরতিসহ আরও একটি ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ডিসেম্বর মাসে রয়েছে দুটি সাধারণ ছুটি ১৬ ডিসেম্বর (মঙ্গলবার): বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার): যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন।

বড়দিন বৃহস্পতিবার পড়ায় এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ ডিসেম্বর)। ফলে সরকারি চাকরিজীবীরা কোনো অতিরিক্ত ছুটি না নিয়েই টানা তিন দিনের লম্বা অবকাশ উপভোগ করতে পারবেন। চাইলে বড়দিনের আগে বা পরে একদিন ছুটি নিলে মিলবে টানা চার দিনের বিশ্রামের সুযোগ।

অন্যদিকে, নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই, তাই দীর্ঘ বিরতির সুযোগ থাকছে না। এ কারণে অনেকে ডিসেম্বরের এই টানা ছুটিকেই বছরের শেষ ভ্রমণ বা পারিবারিক আয়োজনের সেরা সময় হিসেবে দেখছেন।

এ বছর অক্টোবরের শুরুতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা টানা চার দিনের ছুটি ভোগ করেছিলেন। নভেম্বর মাসে দীর্ঘ বিরতির সুযোগ না থাকায় অনেকে ডিসেম্বরের এই টানা ছুটিকেই বছরের শেষ ভ্রমণ বা পারিবারিক আয়োজনের সেরা সময় হিসেবে বিবেচনা করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী