• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

জাকেরের ফর্ম নিয়ে লিটনের ভরসা

স্পোর্টস ডেস্ক    ১ নভেম্বর ২০২৫, ১০:৫০ এ.এম.
জাকের আলি অনিক-ছবি: সংগৃহীত

সর্বশেষ এশিয়া কাপের পর থেকেই ব্যাট হাতে ছন্দে নেই জাকের আলি অনিক। ক্যারিয়ারের শুরুতে আগ্রাসী ব্যাটিংয়ে আলো কাড়লেও এখন আর সেই ধার দেখা যাচ্ছে না তার খেলায়। অফসাইডের বল টেনে লেগে খেলার প্রবণতায় বারবার উইকেট বিলিয়ে দিচ্ছেন এই ডানহাতি ব্যাটার। এক সময় একাদশ থেকেও বাদ পড়েছিলেন জাকের, ফেরার পরও দেখা যাচ্ছে একই চিত্র।

তবু সতীর্থের ওপর ভরসা রাখছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তার বিশ্বাস, খুব শিগগিরই ছন্দে ফিরবেন জাকের।

গতকাল (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এই ম্যাচেও জাকের ৩ বলে করেন মাত্র ৫ রান। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচে তিনি কেবল একবার ৩০ পেরিয়েছেন। পাঁচ ম্যাচে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।

জাকেরের ফর্ম নিয়ে ম্যাচ শেষে লিটন বলেন, “কামব্যাকের একটাই অপশন-সাহস রাখা। খুব বেশি চিন্তিত হলে নেতিবাচক ভাবনাই আসে। ইতিবাচকভাবে চিন্তা করতে পারলে তার জন্য সেটা ভালো।”

সতীর্থকে পরামর্শ দিয়ে লিটন আরও বলেন, “নিজেকে সময় দিতে হবে, যারা সাহায্য করে তাদের সঙ্গে থাকতে হবে। আমার মনে হয়, সে শিগগিরই ভালোভাবে কামব্যাক করবে।”

দলের অন্যান্য ক্রিকেটারদের প্রতিও আস্থা রাখছেন লিটন, “যে প্লেয়াররা খেলেছে, সবাই পরীক্ষিত। ২-১টা সিরিজ খারাপ যেতেই পারে, বা কোনো খেলোয়াড়ের কয়েক ম্যাচ খারাপ যেতে পারে। এর মানে এই নয় যে সে খারাপ খেলোয়াড়।”

বারবার খেলোয়াড় পরিবর্তন না করে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা অনেকদিন ধরে খেলছে, তাদের নিয়ে আরও এগোলে ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা বেশি।”

এছাড়া দলের ব্যাটারদের স্কিল উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন লিটন, “বিশ্ব ক্রিকেট এখন অনেক এগিয়ে গেছে। ব্যাটারদের সব ধরনের শট খেলার দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে সুইপ ও রিভার্স সুইপের মতো শটেও পারদর্শী হতে হবে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার