• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

হারিকেন মেলিসার তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৪৪

আন্তর্জাতিক ডেস্ক    ৩১ অক্টোবর ২০২৫, ০১:১৫ পি.এম.
জ্যামাইকার রাজধানী কিংস্টনের এক এলাকায় হারিকেন মেলিসার পর ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়ি-ছবি সংগৃহীত

ক্যারিবিয়ান অঞ্চলে তাণ্ডব চালানো হারিকেন মেলিসাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। জ্যামাইকা ও কিউবায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর ঝড়টি বর্তমানে বারমুডার দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঝড়টির গতিবেগ আরও বেড়েছে।

জ্যামাইকার তথ্যমন্ত্রী শুক্রবার (৩১ অক্টোবর) রয়টার্সকে জানান, এখন পর্যন্ত দেশটিতে ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

গত এক শতাব্দীর মধ্যে অন্যতম শক্তিশালী এ হারিকেনের আঘাতে জ্যামাইকার বহু অবকাঠামো ধ্বংস হয়েছে, ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় লাখো মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। সড়কপথে যোগাযোগ ব্যাহত এবং বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় রিজার্ভ সেনাদের কাজে নামিয়েছে জ্যামাইকার সরকার।

গত মঙ্গলবার ক্যাটাগরি-৫ হারিকেন হিসেবে আঘাত হানে মেলিসা- যা জ্যামাইকার ইতিহাসে প্রথম সরাসরি আঘাত হানা হারিকেন। ১৯৮৮ সালের পর দেশটিতে এটিই সবচেয়ে বড় ঘূর্ণিঝড় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফোরকাস্টার ও অ্যাকুওয়েদারের তথ্যে জানা যায়, বাতাসের বেগের দিক থেকে এটি আটলান্টিক অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় শক্তিশালী হারিকেন। প্রাথমিক হিসেবে ধারণা করা হচ্ছে, ঝড়টির আঘাতে ৪৮ থেকে ৫২ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হতে পারে।

হারিকেন আঘাত হানার চারদিন পরেও ক্ষয়ক্ষতির পূর্ণচিত্র এখনো জানা যায়নি।

সূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক