• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

লম্বা সময়ের বিশ্রামে নিগার জ্যোতি, নাহিদা ও মারুফা

স্পোর্টস ডেস্ক    ৩১ অক্টোবর ২০২৫, ১১:৫৭ এ.এম.
ইনজুরি ও চিকিৎসকের পরামর্শে বিশ্রামে নিগার জ্যোতি, নাহিদা ও মারুফা-ছবি সংগৃহীত

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচে জয় পায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটি। একাধিক ম্যাচে বোলাররা জয়ের সুযোগ তৈরি করলেও ব্যাটারদের ব্যর্থতায় তা কাজে আসেনি। ধারাবাহিক হতে পারেননি কেউই।

দেশে ফেরার পর যখন ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছেন, তখন ইনজুরি ও ক্লান্তির কারণে মাঠের বাইরে থাকছেন দলের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য।

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে দেশের আট বিভাগীয় দল। তবে সেখানে দেখা যাবে না জাতীয় দলের তিন অভিজ্ঞ ক্রিকেটারকে-নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও মারুফা আক্তারকে।

সবশেষ বিশ্বকাপ চলাকালে মুম্বাইয়ে চিকিৎসা নিয়েছিলেন তারা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুনরুদ্ধার ও বিশ্রামের জন্যই এই সময় মাঠের বাইরে থাকবেন তারা।

এদিকে, ডিসেম্বরের ভারত সফরের মাধ্যমে আবারও মাঠে ফেরার কথা রয়েছে জ্যোতি-মারুফাদের। সিরিজের সূচি এখনো চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে-ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে কলকাতা ও কটকে। এর আগে মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার