• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ভারত সফরে যাচ্ছে নারী দল, খেলবে ২ ফরম্যাটের সিরিজ

স্পোর্টস ডেস্ক    ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ এ.এম.
ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল-ছবি সংগৃহীত

বাংলাদেশের মাটিতে ভারতীয় পুরুষ দলের সিরিজ স্থগিত হলেও দুই দেশের নারী দল মাঠে নামছে শিগগিরই। ডিসেম্বর মাসে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ভারত সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে তারা খেলবে দুই ফরম্যাটের-ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) আওতায় সিরিজটি অনুষ্ঠিত হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। সূচি চূড়ান্ত করতে বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে আলোচনা চলছে। সম্ভাবনা আছে, ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলকাতা ও কটকে।

বর্তমানে নারী ওয়ানডে বিশ্বকাপ চলায় এই সিরিজ দিয়েই শুরু হতে পারে নতুন চক্রের নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। বিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ‘প্রস্তাবিত সূচি অনুযায়ী আমরা ডিসেম্বরের ১৪ বা ১৫ তারিখে সফরে যেতে পারি। আয়োজক বোর্ড আমাদের সে অনুযায়ী প্রস্তুতি শুরু করতে বলেছে।’

অন্যদিকে, ৮ নভেম্বর শুরু হতে যাচ্ছে নারী এনসিএল। তবে ফিটনেস উন্নয়ন ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এই টুর্নামেন্টে খেলবেন না অধিনায়ক জ্যোতি, স্পিনার নাহিদা আক্তার এবং পেসার মারুফা আক্তার।

সম্প্রতি শেষ হওয়া নারী বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও বাকি সাত ম্যাচের ছয়টিতেই হেরেছে দল। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আট দলের মধ্যে বাংলাদেশ ছিল সপ্তম স্থানে। ইনজুরিতে পড়া নাহিদা ও মারুফা এখন পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার