• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

২২ বছর পর মিরপুরে ফিরলেন আসিফ আকবর

স্পোর্টস ডেস্ক    ৩০ অক্টোবর ২০২৫, ০৬:০৭ পি.এম.
আসিফ আকবর। ছবি: সংগৃহীত

কদিন আগে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। দীর্ঘদিন বিদেশে থাকায় তিনি হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের বিসিবি কার্যালয়ে আসতে পারেননি।

গতকাল আমেরিকা থেকে দেশে ফিরে আজই তিনি বিসিবি অফিসে পৌঁছান। প্রায় ২২ বছর পর মিরপুরে আসার স্মৃতিচারণে তিনি বলেন, ‘অনেক দিন পর বিসিবিতে ঢুকলাম। এখানে এসেছিলাম ২০০৩ সালে। তখন আরাফাত রহমান কোকো হাইপারফরম্যান্স প্রধান ছিলেন। মাঠের প্রতিটি ইঞ্চি আমার চেনা।’

আসিফ আকবর জানান, ‘বোর্ডের পরিচালক ও কাউন্সিলর নির্বাচিত হওয়ার সময় আমি যুক্তরাষ্ট্রে ছিলাম। দেশে ফিরে দেখলাম অনেক দেরি হয়ে গেছে। দায়িত্ব নেওয়ার জন্য আজই এসেছি।’

তিনি বয়সভিত্তিক ক্রিকেট ও ইয়াং ক্রিকেটারদের দিকে মনোযোগী। আসিফ বলেন, ‘স্কোরবোর্ড শুধু ডকুমেন্টেশন। প্রতিভা তার বাইরে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা কেন জাতীয় দলে কিছু করতে পারছে না, সেটিই খুঁজে দেখছি। আমরা বাচ্চাদের নিয়ে কাজ করছি। সময় দিন, ভালো কিছু হবে।’

আসিফ আশা প্রকাশ করেন, বয়সভিত্তিক দলের মাধ্যমে দেশের ক্রিকেটের পাইপলাইন শক্তিশালী হবে। তিনি বলেন, ‘বাচ্চারা খেলবে, তারা ভবিষ্যতে বড় ক্রিকেটার হবে। বয়সভিত্তিক পর্যায়ে কাজ করলে পাইপলাইনে একের বেশি ক্রিকেটার থাকবে। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার