• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উপদেষ্টারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ মান্নার

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পি.এম.
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি।

মান্না বলেন, ‘দেশের মানুষের লড়াই একদলকে বদলে আরেক দলকে ক্ষমতায় বসিয়ে দেয়া নয়। বরং এই লড়াই সমাজকে বদলে দেয়ার।’

দু’মাস পর নির্বাচন হয়ে গেলে সরকারের উপদেষ্টাদের পাওয়া যাবে না উল্লেখ করে তিনি বেলন, ‘এখন মাথা ঠান্ডা রেখে বুদ্ধির সঙ্গে কাজ করতে হবে।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘এই সরকারের উপদেষ্টারা নিজ নিজ ক্ষেত্রে সফল হলেও রাজনৈতিক দিক থেকে আনাড়ি। তারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে।’

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, ‘জুলাই জাতীয় সনদে সবাইকে নিয়ে সই করা গেলে সেটা কাঙ্ক্ষিত হতো। সনদের ৮৪টি প্রস্তাব রয়েছে। অনেকে নোট অব ডিসেন্ট দিয়েছেন। এই সনদ বাস্তবায়নে গণভোটে যাওয়ার কথা।’

একক সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির নোট অব ডিসেন্ট সবচেয়ে বেশি। যতখানি ঐকমত্যে পৌঁছাতে পেরেছি সেগুলো নিয়ে যাতে আবার অনৈক্য না দেখা দেয়। গণভোটে নোট অব ডিসেন্টের মীমাংসা হয়ে যাবে ব্যাপারটা এমনও নয়।’

পরিস্থিতি জটিল করে নির্বাচনকে পেছানোর চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী।

অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সাইফুল হক বলেন, ‘এই নিবার্চন গণতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে দিতে পারবে কি না সে বিষয়ে ভেবে চিন্তে এগুতে হবে।’

ঐকমত্য কমিশনের সুপারিশ এখনও চূড়ান্ত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার বিশেষ কোনো দলের প্রতি ঝুঁকে গেলে শুধু দেশের মানুষই নয় বরং সরকার নিজেও বিপদে পড়বে। সরকার ভিন্ন পথে হাটার চেষ্টা করলে সংকট বাড়বে।’

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক