• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

সূচক উর্ধ্বমুখী, তবে লেনদেনে ভাটা পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক    ৩০ অক্টোবর ২০২৫, ০৪:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সূচক বেড়েছে, তবে লেনদেনে ভাটা পড়েছে। অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বৃদ্ধির ফলে সূচক উর্ধ্বমুখী থাকলেও সার্বিক লেনদেন আগের দিনের তুলনায় কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪১টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির। দর বাড়ানো সিকিউরিটিজের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৩২টি, ‘বি’ ক্যাটাগরির ৫৭টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫২টি শেয়ার ও ইউনিট রয়েছে।

দরবৃদ্ধির প্রভাবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১২২ পয়েন্টে, যা আগের দিন ছিল ৫ হাজার ৯২ পয়েন্ট।

অন্যান্য সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) বেড়েছে ৮ পয়েন্টে দাঁড়িয়ে ১ হাজার ৮৩ পয়েন্টে, এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫ পয়েন্টে, অবস্থান নিয়েছে ১ হাজার ৯৮৮ পয়েন্টে।

তবে লেনদেনের পরিমাণ কমেছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৭৬ কোটি ১০ লাখ টাকার, যা আগের দিনের ৫০৩ কোটি ৬৪ লাখ টাকা থেকে ২৭ কোটি ৫৪ লাখ টাকা কম।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে, তবে লেনদেন কমেছে।

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮৬ পয়েন্টে, আর সিএসসিএক্স সূচক বেড়ে ৬ পয়েন্টে দাঁড়িয়েছে ৮ হাজার ৮১৩ পয়েন্টে।

সিএসইতে মোট ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে-এর মধ্যে ১০৫টির দর বেড়েছে, ৬৪টির কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত ছিল।

আজ সেখানে মোট লেনদেন হয়েছে ১৪ কোটি ৯০ লাখ টাকার, যা আগের দিনের ১৮ কোটি ৫৭ লাখ টাকা থেকে কম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল