• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল কেনা বন্ধ করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ অক্টোবর ২০২৫, ০২:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মস্কোর বৃহত্তম দুটি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধন কোম্পানি এইচপিসিএল-মিত্তাল এনার্জি লিমিটেড (এইচএমইএল)। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখায় গত আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এতে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছায়। ওয়াশিংটন অভিযোগ করে বলেছে, রাশিয়ার বিশেষ ছাড়ে তেল কিনে ইউক্রেন যুদ্ধ প্রচেষ্টায় পরোক্ষভাবে সহায়তা করছে ভারত।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভাব্য বাণিজ্য চুক্তির অংশ হিসেবে রুশ তেল আমদানি কমাতে রাজি হয়েছেন। তবে নয়াদিল্লি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এইচএমইএল, যা রাষ্ট্রীয় সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল) ও শিল্পগুরু লক্ষ্মী নিবাস মিত্তালের আর্সেলরমিত্তাল-এর যৌথ উদ্যোগে গঠিত, জানিয়েছে-যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা জারি হওয়ার পর তারা রুশ তেল ক্রয় স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “আমাদের ব্যবসায়িক কার্যক্রম ভারতের জ্বালানি নিরাপত্তা নীতি ও সরকারি নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

এর আগে ভারতের বেসরকারি খাতের বৃহত্তম তেল আমদানিকারক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছিল, তারা মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞার প্রভাব মূল্যায়ন করছে এবং ইইউ ও ভারতের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেবে।

ইউরোপীয় ইউনিয়নের নতুন নীতিমালায় ২০২৬ সালের মধ্যে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে। রিলায়েন্স জানিয়েছে, তাদের বহুমুখী তেল সংগ্রহ কৌশল পরিশোধন কার্যক্রমের স্থিতিশীলতা ও বাজার সরবরাহ নিশ্চিত করবে।

বুধবার দ্য ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, এইচএমইএল সম্প্রতি কয়েকটি রুশ তেল চালান গ্রহণ করেছে, যার মধ্যে কিছু জাহাজ পরে যুক্তরাষ্ট্র ও ইইউর নিষেধাজ্ঞার আওতায় পড়ে। তবে এইচএমইএল দাবি করেছে, তারা এসব জাহাজ নিজেরা ভাড়া নেয়নি এবং সরবরাহের সময় জাহাজগুলো নিষেধাজ্ঞার তালিকায় ছিল না।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ ভারত বর্তমানে মোট জ্বালানি চাহিদার ৮৫ শতাংশেরও বেশি বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভরশীল। দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল থাকলেও ২০২২ সাল থেকে পশ্চিমা নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার কাছ থেকে ছাড়ে তেল আমদানি শুরু করে নয়াদিল্লি।

সূত্র: এএফপি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক