• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

মধুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থীর

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৩০ অক্টোবর ২০২৫, ১১:৩৯ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে স্থানীয় সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় করছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বাংলাদেশের জামায়াতে ইসলামী'র মনোনীত  প্রার্থী ও মধুপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোন্তাজ আলী। 

বুধবার (২৯ অক্টোবর) রাতে মধুপুর প্রেসক্লাব কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

আসনকে ঘিরে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে সরগরম অবস্থা। উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে নানা দলের প্রার্থীরা।

মতবিনিময় সভায় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সংবাদ কর্মীদের সহযোগিতা কামনা করেন এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে সংবাদকর্মীদের ভূমিকার প্রশংসা করেন।

অধ্যক্ষ মোন্তাজ আলী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জনগণের প্রত্যাশা ও সমস্যাগুলো তুলে ধরে তারাই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি বিশ্বাস করি, মধুপুর-ধনবাড়ীর জনগণ উন্নয়ন, ন্যায় ও আদর্শের পক্ষে রায় দেবেন।

তিনি আরও বলেন, আমি শিক্ষা জীবনে যেমন সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছি, তেমনি রাজনীতিতেও জনগণের সেবা ও কল্যাণে কাজ করতে চাই। এজন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

সভায় মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন,  সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, দৈনিক আজকের প্রতিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরানদ, নাজিবুল বাশার, আব্দুল হাকিম'সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার