• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

জ্যামাইকার পর কিউবার দিকে ভয়ঙ্কর হারিকেন মেলিসা

আন্তর্জাতিক ডেস্ক    ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪২ এ.এম.
জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা।-ছবি সংগৃহীত

প্রবল শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাণ্ডব চালাচ্ছে হারিকেন মেলিসা। জ্যামাইকায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার এটি কিউবার দিকে ধেয়ে যাচ্ছে। ইতোমধ্যে লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মেলিসা বর্তমানে ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে কিউবার দিকে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এটি চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঝড়।

বিশেষজ্ঞদের ধারণা, বুধবারের মধ্যেই এটি ক্যাটাগরি-৪ মাত্রার হারিকেন হিসেবে কিউবায় আঘাত হানতে পারে। দেশটির উপকূলীয় এলাকা থেকে ইতোমধ্যে ৬ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগো ও পূর্বাঞ্চলীয় হোলগুইন প্রদেশে অন্তত ২ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে গেছে।

কিউবার উপপ্রধানমন্ত্রী এদুয়ার্দো মার্টিনেজ বলেন, “এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। আমরা এমন কিছু আগে কখনও দেখিনি।”

প্রতিবেদন অনুযায়ী, জ্যামাইকার নিউ হোপ এলাকায় মঙ্গলবার দুপুরে ঝড়টি স্থলভাগে আঘাত হানে। তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার, যা ক্যাটাগরি-৫ মাত্রার সমান।

বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) মেলিসাকে “শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড়” হিসেবে আখ্যায়িত করেছে। ইতোমধ্যে জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জ্যামাইকা ও হাইতিতে তিনজন করে এবং ডমিনিকান প্রজাতন্ত্রে একজন মারা গেছেন; আরও একজন নিখোঁজ রয়েছেন।

মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (NHC) সতর্ক করে জানিয়েছে, উত্তর-পশ্চিম জ্যামাইকায় এখনো প্রবল বাতাস ও বৃষ্টিপাত চলছে, যা প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!