• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাষ্ট্রক্ষমতায় থাকা নিয়ে ভোটাভুটি হয় সেনাবাহিনীর ভেতরে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী সারাদেশে অভিযানে সাড়ে ৪ লাখ লিটার অবৈধ তেল উদ্ধার কাউন্সিলর না থাকায় ওয়ার্ড সচিবদের তৎপর হতে বললেন ডিএসসিসি প্রশাসক দিল্লি থেকে মরিশাসে একই ফ্লাইটে যাচ্ছেন খলিল-জয়শঙ্কর দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের মালয়েশিয়া থেকে ৫১০০০ টন তেল নিয়ে আসছে আরও ২ জাহাজ পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

অ্যাম্বুলেন্সকে প্রাইভেটকারের মতো আয়করের আওতায় না আনার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের পাবলিক হেলথ মোড়ে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করে রাজবাড়ী অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা অংশ নেন। এতে বক্তব্য দেন অ্যাম্বুলেন্স মালিক মনসুর আলী, ইউসুফ শেখ, মো. রমজান আলী, আব্বাস আলী প্রমুখ।

বক্তারা বলেন, “অ্যাম্বুলেন্স একটি সেবামূলক যানবাহন। এটি দিয়ে মানুষের জীবন বাঁচানোর কাজ করা হয়, ব্যবসা নয়। অথচ এটিকে প্রাইভেটকারের মতো আয়করের আওতায় আনা সম্পূর্ণ অযৌক্তিক।”

তারা আরও বলেন, অ্যাম্বুলেন্সকে জরুরি সেবা হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং এজন্য বাণিজ্যিক রেজিস্ট্রেশন প্রদান করতে হবে। সেইসঙ্গে বাণিজ্যিক রেজিস্ট্রেশন না পাওয়া পর্যন্ত অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে ট্রাফিক মামলা দেওয়া বন্ধের দাবি জানান তারা।

বক্তারা অভিযোগ করেন, অনেক সময় রোগী বাঁচাতে দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে তাদের জরিমানা দিতে হয়। তাই রাস্তায় অযৌক্তিক জরিমানা আরোপ বন্ধ এবং ফেরিতে অ্যাম্বুলেন্স চলাচলে টোল ফ্রি সুবিধা দেওয়ারও দাবি জানান তারা।

বক্তারা সতর্ক করে বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে দাবিগুলো না মানা হলে “মার্চ ফর যমুনা” কর্মসূচি ঘোষণা করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভৈরবে চার ঘণ্টা তাণ্ডব, ভাঙচুর মসজিদ ও দোকানপাট
ভৈরবে চার ঘণ্টা তাণ্ডব, ভাঙচুর মসজিদ ও দোকানপাট
করতোয়া নদী থেকে ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
করতোয়া নদী থেকে ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরার কাকবাসিয়ায় বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন
সাতক্ষীরার কাকবাসিয়ায় বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন