• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

জুলাই সনদ ৯ মাসের মধ্যে বাস্তবায়নের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক    ২৮ অক্টোবর ২০২৫, ০২:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নানা চড়াই উৎরাইয়ের পর অবশেষে নির্ধারিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা। যার মাধ্যমে আইনি ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সনদ বাস্তবায়নের সুপারিশমালা তুলে দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। উপস্থিত ছিলেন কমিশনের অন্য সদস্যরাও।

সুপারিশমালা থেকে জানা যায়, তিন ধাপে আইনি ভিত্তি দেয়া হবে জুলাই জাতীয় সনদের। প্রথমে অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করবেন। এরপর সেই আদেশ নেয়া হবে গণভোটে।
 
গণভোটে পাস হলে নির্বাচিত সংসদ ২৭০ দিনের (৯ মাস) মধ্যে সেই আদেশ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে৷ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে, জুলাই সনদ সয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের বিধান রাখা হয়েছে সুপারিশে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইনজীবী ও জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। ঐকমত্য কমিশনের রোডম্যাপের আলোকে সনদ বাস্তবায়নের দিকে যেতে হবে।
 
আর জুলাই সনদ বাস্তবায়ন হলে তা হবে দেশের জন্য মাইলফলক বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা