• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকার বাসাবো এলাকায় অভিযান: ৬৫০ লিটার ডিজেল জব্দ ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা বাড়ছে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা ইরানকে কড়া হুশিয়ারি, বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই: সাকিব আল হাসান রাষ্ট্রক্ষমতায় থাকা নিয়ে ভোটাভুটি হয় সেনাবাহিনীর ভেতরে চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন স্থানীয় সরকার মন্ত্রী সারাদেশে অভিযানে সাড়ে ৪ লাখ লিটার অবৈধ তেল উদ্ধার কাউন্সিলর না থাকায় ওয়ার্ড সচিবদের তৎপর হতে বললেন ডিএসসিসি প্রশাসক

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক    ২৮ অক্টোবর ২০২৫, ১২:২৪ পি.এম.
আজ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী- ছবি সংগৃহীত

আজ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী। ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্তবর্তী দলই চা-বাগানে পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হন তিনি।

মুক্তিযুদ্ধ শুরু হলে হামিদুর রহমান মুক্তিবাহিনীতে যোগ দেন। মৌলভীবাজারের ধলাই অঞ্চলে পাকিস্তানি সেনাদের একটি শক্ত ঘাঁটি ছিল, যা দখল করা ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ২৮ অক্টোবর মুক্তিবাহিনী ঘাঁটিতে আক্রমণ চালায়। দুইটি মেশিনগান পোস্ট ধ্বংসের দায়িত্ব পান হামিদুর রহমান। তিনি অসীম সাহস দেখিয়ে একটি মেশিনগান পোস্ট ধ্বংস করেন, কিন্তু যুদ্ধের সময় শত্রুর গুলিতে শহীদ হন।

তার মরদেহ সহযোদ্ধারা ভারতে নিয়ে গিয়ে ত্রিপুরার আমবাশা এলাকায় সমাহিত করেন। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তার বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব প্রদান করে। ২০০৭ সালে দেহাবশেষ দেশে ফিরিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় সমাহিত করা হয়।

তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে খর্দ খালিশপুরে প্রতিষ্ঠিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সরকারি কলেজ, যাদুঘর ও লাইব্রেরি। আজ কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও
দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও
মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী
মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী
মালয়েশিয়া থেকে ৫১০০০ টন তেল নিয়ে আসছে আরও ২ জাহাজ
মালয়েশিয়া থেকে ৫১০০০ টন তেল নিয়ে আসছে আরও ২ জাহাজ